বাসস
  ১৮ মে ২০২৬, ১৫:১২

মুশফিক-লিটনের হাফ-সেঞ্চুরিতে বড় লিড বাংলাদেশের

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ মে ২০২৬ (বাসস) : মুশফিকুর রহিম ও লিটন দাসের জোড়া হাফ-সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ৪ উইকেট হাতে নিয়ে ৩৫৩ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের চা-বিরতিতে গিয়েছে স্বাগতিক বাংলাদেশ। 

প্রথম ইনিংস থেকে পাওয়া ৪৬ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ৬ উইকেটে ৩০৭ রান করেছে টাইগাররা। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ ও পাকিস্তান ২৩২ রান করেছিল। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১০ করেছিল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৩ রানে অপরাজিত ছিলেন। 

তৃতীয় দিনের পঞ্চম ওভারে সাজঘরে ফিরেন শান্ত। ১৫ রান করেন তিনি। 

দলীয় ১১৫ রানে চতুর্থ ব্যাটার হিসেবে শান্ত ফেরার পর জুটি বেঁধে ১২৩ রান যোগ করেন মুশফিক ও লিটন। লিটন ৬৯ রানে থামেন। 

এরপর মেহেদি হাসান মিরাজের সাথে ৩৪ ও তাইজুল ইসলামের সাথে অবিচ্ছিন্ন ৩৫ রান যোগ করে বাংলাদেশের লিড সাড়ে তিনশ পার করেন মুশফিক। মিরাজ ১৯ রানে আউট হন। মুশফিক ৯০ ও তাইজুল ৮ রানে অপরাজিত আছেন। 

পাকিস্তানের খুররাম শাহজাদ ৪টি উইকেট নেন।