শিরোনাম

ঢাকা, ১৭ মে ২০২৬ (বাসস) : প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২শ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন।
গতরাতে চলমান আইপিএলের ৬০তম ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে নারাইনের কলকাতা নাইট রাইডার্স। এ ম্যাচ খেলতে নেমে আইপিএলে প্রথম বিদেশী খেলোয়াড় হিসেবে ২শ ম্যাচ খেলার কীর্তি গড়েন তিনি।
নারাইনের আগে আরও ১২জন ক্রিকেটার আইপিএলে ২শ ম্যাচ খেলার স্বাদ পান। তবে তারা সবাই ভারতীয় ক্রিকেটার।
আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের মালিক বিরাট কোহলি। এখন পর্যন্ত ২৮০ ম্যাচ খেলেছেন তিনি। সবগুলোই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেন কোহলি।