শিরোনাম

ঢাকা, ১৬ মে ২০২৬ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ২৬ ওভারে ৩ উইকেটে ১০১ রান করেছে স্বাগতিক বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলে খালি হাতে বিদায় নেন বাংলাদেশ ওপেনার মাহমুদুল হাসান জয়।
দ্বিতীয় উইকেটে ৪৪ রান যোগ করে শুরুর ধাক্কা সামাল দেন অভিষেক টেস্ট খেলতে নামা তানজিদ হাসান ও মোমিনুল হক। ভালো শুরু করেও তানজিদ ২৬ ও মোমিনুল ২২ রানে আউট হন। দু’জনই ৩টি করে চার মারেন।
৬৩ রানে ৩ উইকেট পতনের পর ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম সেশন শেষ করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। শান্ত ২৬ ও মুশফিক ১৮ রানে অপরাজিত আছেন।
পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ৩টি ও খুররম শাহজাদ ১টি উইকেট নেন।