শিরোনাম

ঢাকা, ১৬ মে ২০২৬ (বাসস) : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্ট ১০৪ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
প্রথম টেস্টের একাদশ থেকে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হয়েছে। সাদমান ইসলাম ও ইবাদত হোসেনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ওপেনার তানজিদ হাসান ও বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।
একাদশে তিন পরিবর্তন করেছে পাকিস্তান। ইমাম উল হক, নোমান আলি ও শাহীন শাহ আফ্রিদির পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন বাবর আজম, সাজিদ খান ও খুররম শেহজাদ।
এখন পর্যন্ত টেস্টে ১৬বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ৩টিতে এবং পাকিস্তানের জিতেছে ১২ ম্যাচে। ১টি ম্যাচ ড্র হয়।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ : শান মাসুদ (অধিনায়ক), আজান আওয়াইস, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, বাবর আজম, সাজিদ খান, খুররম শেহজাদ, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।