বাসস
  ১৪ মে ২০২৬, ১৯:৩১

নাটোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সমাপ্ত

ছবি : বাসস

নাটোর, ১৪ মে, ২০২৬ (বাসস) : নাটোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে জেলা পর্যায়ের টুর্ণামেন্ট আজ শেষ হয়েছে| জেলা স্টেডিয়ামে বিকেলে টুর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন|

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিশুদের পড়াশুনার পাশাপাশি শারিরিক, মানসিক ও নান্দনিক বিকাশ সাধন করতে হবে| তাদেরকে প্রতিযোগী মনোভাবাপন্ন করে তুলতে হবে| দেশের সুনাগরিক হওয়ার এই চর্চা ক্রীড়াঙ্গনের মাধ্যমেই সম্ভব|  

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌস|

বালিকা বিভাগের ফাইনালে সিংড়া উপজেলা দল ১-০ গোলে নাটোর সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে| বালক বিভাগের ফাইনালে বাগাতিপাড়া উপজেলা দল ২-১ গোলে লালপুর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে|