বাসস
  ১৩ মে ২০২৬, ১৭:৪৭

ফেনীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ফেনীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা শুরু : ছবি : বাসস

ফেনী, ১৩ মে, ২০২৬ (বাসস) : ফেনীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন টুর্নামেন্টের  উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হৃষীকেশ শীল।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হৃষীকেশ শীল জানান, এবারের টুর্নামেন্টে জেলার ৬ উপজেলার বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করছে। আগামীকাল বিকেলে ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।