বাসস
  ১১ মে ২০২৬, ২১:৩৪

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

ফাইল ছবি

ঢাকা, ১১ মে ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের এক মাসের কাউন্টডাউন আজ থেকে শুরু হয়েছে। বিশ্বকাপের উত্তেজনা এখন তুঙ্গে। দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতিতে সম্ভাব্য শক্তিশালী দল গঠনের প্রক্রিয়া শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আজ বিশ^ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। 

৩৮ বছর বয়সী সুপারস্টার লিওনেল মেসির নেতৃত্বে দলে ফিরেছেন মাতিয়াস সুলে, আলেহান্দ্রো গারাঞ্চো।  

কোচ লিওনেল স্কালোনি পরবর্তীতে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন।

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড : এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্ডো কাম্বেসেস, সান্তিয়াগো বেলট্রান, অগাস্টিন গিয়ে, গনজালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, নিকোলাস কাপালডো, কেভিন ম্যাক এ্যালিস্টার, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, মার্কোস সেনেসি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, জারমান পাজ্জেলা, লিওনার্দো বেলার্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, লটারো ডি লোলো, জেইদ রোমেরো, ফাকুন্দো মেদিনা, মার্কোস এ্যাকুইনা, নিকোলাস টাগলিয়াফিকো, গ্যাব্রিয়েল রোহাস, ম্যাক্সিমো পেরোনে, লিনদ্রো পারেডেস, গুইডো রডরিগুয়েজ, আনিবাল মোরেনো, মিল্টন ডেলগাডো, এ্যালান ভারেলা, এজেকুয়েল ফার্নান্দেস, রডরিগো ডি পল, এক্সেকুয়েল পালাকিওস, এনজো ফার্নান্দেস, এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার, গিওভানি লো সেলসো, নিকোলাস ডোমিনগুয়েজ, এমিলিয়ানো বুয়েনডিয়া, ভ্যালেন্টিন বারকো, লিওনেল মেসি, নিকোলাস পাজ, ফ্র্যাংকো মাস্তানতুনো, থিয়াগো আলমাডা, টমাস আরান্ডা, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গারাঞ্চো, গিওলিয়ানো সিমিওনে, মাতিয়াস সুলে, ক্লডিও এচেভেরি, গিয়ানলুকা প্রেসতিয়ান্নি, সান্তিয়াগো ক্যাস্ত্রো, লটারো মার্টিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ, জুলিয়ান আলভারেজ, মাত্তেও পেলেগ্রিনো।