শিরোনাম

ঢাকা, ১০ মে ২০২৬ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম তুললেন পাকিস্তানের ওপেনার আজান আওয়াইস। পাকিস্তানের ১৪তম ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করলেন আজান। তবে পাকিস্তানের সপ্তম ওপেনার হিসেবে অভিষেকে শতকের কীর্তি গড়লেন এই বাঁ-হাতি ব্যাটার।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের দ্বিতীয় দিন পাকিস্তানের প্রথম ইনিংসে ব্যাট হাতে নামে আজান। দিন শেষে ৮৫ রানে অপরাজিত ছিলেন তিনি।
তৃতীয় দিনের পঞ্চম ওভারে অভিষেক টেস্টে সেঞ্চুরি পূর্ণ করেন আজান। সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি তিনি। বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের বলে স্লিপে নাজমুুল হোসেন শান্তকে ক্যাচ দেন তিনি। ১৪টি চারে ১৬৫ বলে ১০৩ রান করেন আজান।
এর আগে পাকিস্তানের হয়ে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন- খালিদ ইবাদুল্লাহ (সাল-১৯৬৮, রান-১৬৬, বিপক্ষ-অস্ট্রেলিয়া), জাভেদ মিয়াঁদাদ (সাল-১৯৭৬, রান-১৬৩, বিপক্ষ-নিউজিল্যান্ড), সেলিম মালিক (সাল-১৯৮২, রান-১০০*, বিপক্ষ-শ্রীলংকা), মোহাম্মদ ওয়াসিম (সাল-১৯৯৬, রান-১০৯*, বিপক্ষ-নিউজিল্যান্ড), আলী নাকভি (সাল-১৯৯৭, রান-১১৫, বিপক্ষ-দক্ষিণ আফ্রিকা), আজহার মেহমুদ (সাল-১৯৯৭, রান-১২৮*, বিপক্ষ-দক্ষিণ আফ্রিকা), ইউনিস খান (সাল-২০০০, রান-১০৭, বিপক্ষ-শ্রীলংকা), তৌফিক উমর (সাল-২০০১, রান-১০৪, বিপক্ষ-বাংলাদেশ), ইয়াসির হামিদ (সাল-২০০৩, রান-১৭০, বিপক্ষ-বাংলাদেশ), ফাওয়াদ আলম (সাল-২০০৯, রান-১৬৮, বিপক্ষ-শ্রীলংকা), উমর আকমল (সাল-২০০৯, রান-১২৯, বিপক্ষ-নিউজিল্যান্ড), আবিদ আলী (সাল-২০১৯, রান-১০৯*, বিপক্ষ-শ্রীলংকা), কামরান গুলাম (সাল-২০২৪, রান-১১৪, বিপক্ষ-ইংল্যান্ড)।