শিরোনাম

ঢাকা, ১০ মে ২০২৬ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন নিজেদের করে রাখল স্বাগতিক বাংলাদেশ।
এই সেশনে ৪ উইকেট শিকার করেছে বাংলাদেশের বোলাররা। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৫ উইকেটে ২৫১ রান তুলেছে পাকিস্তান। ৫ উইকেট হাতে নিয়ে এখনও ১৬২ রানে পিছিয়ে পাকিস্তান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১৭৯ রান করেছিল পাকিস্তান। আজান আওয়াইস ৮৫ ও আব্দুল্লাহ ফজল ৩৭ রানে অপরাজিত ছিলেন।
১০৩ রান করে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের শিকার হন আজান। পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে ৯ রানে শিকার করেন তাসকিন।
এরপর সৌদ শাকিলকে শূন্য ও ফজলকে ৬০ রানে বিদায় দেন স্পিনার মেহেদি হাসান মিরাজ।
সালমান আঘা ১২ ও মোহাম্মদ রিজওয়ান ৮ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের মিরাজ ৩টি ও তাসকিন ২টি উইকেট নেন।