শিরোনাম

ঢাকা, ৯ মে ২০২৬ (বাসস) : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ১০ ওভারে বিনা উইকেটে ৫০ রান করেছে সফরকারী পাকিস্তান। ১০ উইকেট হাতে নিয়ে ৩৬৩ রানে পিছিয়ে পাকিস্তান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম দিন ৮৫ ওভারে ৪ উইকেটে ৩০১ রান করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন বাকী ৬ উইকেটে ১১২ রান যোগ করে ১১৭ দশমিক ১ ওভারে ৪১৩ রান তুলে অলআউট হয় টাইগাররা।
বাংলাদেশের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০১, মোমিনুল হক ৯১, মুশফিকুর রহিম ৭১, লিটন দাস ৩৩, মেহেদি হাসান মিরাজ ১০, তাইজুল ইসলাম ১৭, এবাদত হোসেন শূন্য, তাসকিন আহমেদ ২৮ রানে আউট হন।
পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস ৯২ রানে ৫ উইকেট নেন।
নিজেদের প্রথম ইনিংস শুরু করে চা-বিরতির আগ পর্যন্ত ১০ ওভার ব্যাট করার সুযোগ পায় পাকিস্তান। এসময় ৫০ রান তুলে অবিচ্ছিন্ন থেকে দ্বিতীয় সেশন শেষ করেন পাকিস্তানের দুই ওপেনার আজান আওয়াইস ও ইমাম
উল হক।
আজান ১৮ ও ইমাম ২৮ রানে অপরাজিত আছেন।