বাসস
  ১৪ এপ্রিল ২০২৬, ১৬:৫৩

পার্থে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ খেলবে এসি মিলান

ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : আগস্টে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার পার্থে চির প্রতিদ্বন্দ্বী এসি মিলান ও জুভেন্টাসের মুখোমুখি হবে এসি মিলান। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

বর্তমানে সিরি-আ লিগে শীর্ষে থাকা ইন্টার মিলান আগামী ৫ আগস্ট পার্থের অপটাস স্টেডিয়ামে এসি মিলানের মোকাবেলা করবে। এনিয়ে টানা তৃতীয় বছর প্রাক-মৌসুমে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলবে মিলান। 

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সুযোগে দেশের বাইরে মিলান ডার্বিতে ইন্টারের মুখোমুখি হবে এসি মিলান।’

এরপর ৮ আগস্ট একই ভেন্যুতে জুভেন্টাসের মুখোমুখি হবে ইন্টার। ১১ আগস্ট সিরি-বি ক্লাব পালেমোর বিপক্ষে মাঠে নামবে ইন্টার।