শিরোনাম

ঢাকা, ১৩ এপ্রিল ২০২৬ (বাসস) : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমের জন্য খেলোয়াড়দের দলবদল আগামী ১৮ ও ১৯ এপ্রিল নির্ধারিত করেছে ক্রিকেট কমিটি অব মেট্রোপলিস (সিসিডিএম)।
দু’দিনই সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত সিসিডিএম কার্যালয়ে এই দলবদল অনুষ্ঠিত হবে।
দেশের শীর্ষস্থানীয় লিস্ট ‘এ’ প্রতিযোগিতা হিসেবে পরিচিত এই লিগ শুরুর তারিখ এখনও ঘোষণা করেনি সিসিডিএম। কর্মকর্তারা জানিয়েছেন, মে মাসের প্রথম সপ্তাহে টুর্নামেন্ট শুরু করার চেষ্টা করা হচ্ছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২টি দল হলো- আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অফ রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব, ঢাকা লিওপার্ডস।