শিরোনাম

ঢাকা, ১১ এপ্রিল ২০২৬ (বাসস) : প্রথম ব্যাটার হিসেবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম।
আজ পিএসএলের ১৯তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্স। এ ম্যাচে ৪০ বলে ৪৩ রানের ইনিংস খেলেন পেশোয়ারের অধিনায়ক বাবর। এই ইনিংস খেলার পথে পিএসএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৪ হাজার রান পূর্ণ করেন তিনি।
পিএসএলে ১০৪ ম্যাচের ১০২ ইনিংসে ২ শতক ও ৩৭টি হাফ-সেঞ্চুরিতে ৪০০৪ রান করেছেন বাবর।
পিএসএলের সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ফখর জামান। ৯৯ ম্যাচে ৩০১৮ রান সংগ্রহ করেছেন তিনি।