শিরোনাম

ঢাকা, ১০ এপ্রিল ২০২৬ (বাসস) : আসন্ন ফিফা বিশ্বকাপ প্রস্তুতির শেষ ধাপে নিউজিল্যান্ড ও কোস্টা রিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড।
ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইতোমধ্যেই ম্যাচ দুটির সূচি ঘোষণা করা হয়েছে।
৬ জুন ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ১০ জুন কোস্টা রিকার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।
দুটি ম্যাচই যুক্তরাষ্ট্রের টাম্পা বে ও অরল্যান্ডোয় অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপে ‘এল’ গ্রুপে আছে ইংল্যান্ড। গ্রুপে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।
আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংলিশরা।