শিরোনাম

ঢাকা, ৬ এপ্রিল ২০২৬ (বাসস) : ভাইরাল জ্বরে শরীর দুর্বল থাকায় কারনে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
সুস্থ হয়ে মুম্বাইয়ের অনুশীলনে ফিরেছেন হার্দিক। ফিটনেস ট্রেনিংয়ের পর খালি নেটে বোলিং ও ব্যাটিং অনুশীলন করেছেন তিনি।
আগামীকাল গৌহাটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মুম্বাইয়ে তৃতীয় ম্যাচে হার্দিক খেলতে পারবেন কিনা, সেটি এখনও নিশ্চিত নয়। সবকিছুই নির্ভর করছে হার্দিকের ফিটনেসের উপর।
মুম্বাইয়ের ফিজিওথেরাপিস্ট নিতিন প্যাটেল জানান, আগের চেয়ে ভাল অনুভব করায় অনুশীলনে ফিরেছে হার্দিক। শারীরিকভাবে সুস্থ থাকলে রাজস্থানের বিপক্ষে দেখা যাবে তাকে। এজন্য ম্যাচের আগে ফিটনেস পরীক্ষায় নামতে হবে হার্দিককে।
হার্দিকের অনুপস্থিতিতে দিল্লির বিপক্ষে ম্যাচে মুম্বাইকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। ঐ ম্যাচে দিল্লির কাছে ৬ উইকেটে হারে মুম্বাই।
হার্দিকের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে এবারের আইপিএল শুরু করে মুম্বাই।