শিরোনাম

ঢাকা, ৬ এপ্রিল ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের খালিদ মুহিবুল্লাহ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সারজিল হাসান খান জিদান যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মো. শাহীন আলম রানার্স-আপ হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা আজ সোমবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় ডাকসুর ভিপি সাদিক কায়েম উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়াসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, হল সংসদের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।