বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ২০:৪৭
আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ২০:৪৯

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনে ৭ সদস্যকে অনুমোদন দিল বিসিবি

ঢাকা, ৫ এপ্রিল ২০২৬ (বাসস) : চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে সাতজন বিশিষ্ট ক্রীড়া সংগঠককে অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এ বিষয়ে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘বিসিবি আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন নীতিমালা ২০২২-এর ধারা ১৫.১ (ক) অনুযায়ী, এই অঞ্চলে ক্রিকেটের উন্নয়ন ও প্রসারে তাদের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ সদস্যদের নির্বাচন করা হয়েছে।’

অনুমোদিত সদস্যরা হলেন- মির্জা সালমান ইস্পাহানি, ফিরোজ আহমেদ, মোহাম্মদ নাসির খান, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, ফজলে বারি খান এবং বদরুল হুদা জেনু।