বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ১৮:০৫

১৫তম নাভানা ইনডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ এপ্রিল ২০২৬ (বাসস) : চারদিন ব্যাপি “১৫তম নাভানা ইনডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট শনিবার  আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে।  

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো রেগুলার, ভ্যাটারান, সিনিয়র, লেডিস ও জুনিয়র। টুর্নামেন্টে ৮২৯ জন গলফার অংশগ্রহণ করেন।

এবারের টুর্নামেন্টে মোঃ ফেরদৌস উর রহমান ওভার অল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও ভ্যাটারান বিভাগে লে: কর্নেল আবু রেজা মো: হাসনাতুল ইসলাম (অব:), সিনিয়র বিভাগে লে: কর্নেল ফরকান আহমেদ (অব:), লেডিস বিভাগে শায়লা আহসান এবং জুনিয়র বিভাগে আবদুল্লাহ রাফিয়ান কাইয়ুম বিজয়ী হয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ, নাভানা লিমিটেড এর পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলাম (অব:), আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী (অব:), টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ, গলফ ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ শরীফুল ইসলাম, সদস্য সচিব লে: কর্নেল সাইফুল ইসলাম, পরিচালক (অপারেশন্স এন্ড স্পোর্টস) লে: কর্নেল মে: গোলাম মনজুর সিদ্দীকী (অব:) এবং পরিচালক (এডমিন এন্ড ম্যানেজমেন্ট) লে: কর্নেল এ কে এম সাইফুল বাহারসহ (অব:) কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।