বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ১৭:৫৭

কোহলি-ক্যালিসদের ক্লাবে রিজভি

ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ এপ্রিল ২০২৬ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সপ্তম খেলোয়াড় হিসেবে টানা তিন ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন দিল্লি ক্যাপিটালসের ব্যাটার সামির রিজভি। 

এমন কীর্তিতে সবার আগে নাম তুলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ২০১০ সালের আইপিএলে টানা তিন ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। 

এরপর সেই তালিকায় ক্যালিসের সঙ্গী হন বিরেন্দার শেওয়াগ, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, জশ বাটলার ও ঋুতুরাজ গায়কোয়াড়। গতকাল এই তালিকায় নতুন ক্রিকেটার হিসেবে জায়গা করে নেন রিজভি। 

২০২৫ সালের আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে দিল্লির শেষ ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন রিজভি। 

এবার আইপিএলে দিল্লির প্রথম দুই ম্যাচে লাক্ষ্মৌ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও ম্যাচ সেরা হন এই ডান-হাতি ব্যাটার।