শিরোনাম

ঢাকা, ২৮ মার্চ ২০২৬ (বাসস) : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরে প্রথম খেলতে নেমে বল হাতে সুবিধা করতে পারেননি বাংলাদেশ পেসার শরিফুল ইসলাম।
টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আজ রাওয়ালপিন্ডি পিন্ডিজের বিপক্ষে ৪ ওভারে ৩১ রান খরচ করে উইকেটের দেখা পাননি পেশোয়ার জালমির পেসার শরিফুল।
লাহোরে রাওয়ালপিন্ডির ইনিংসের প্রথম ওভারেই বল হাতে আক্রমনে আসেন শরিফুল। ১টি ছক্কা ও ওয়াইডে ৭ রান দেন তিনি। ইনিংসের তৃতীয় ওভারে দ্বিতীয়বারের মত বল করতে এসে ১টি চারে ৮ রান দেন শরিফুল।
এরপর পাওয়ার প্লের শেষ ওভারে তৃতীয়বারের মত বোলিংয়ে আসেন শরিফুল। এই ওভারে কোন বাউন্ডারি ও ওভার বাউন্ডারি ছাড়া ৫ রান দেন তিনি। প্রথম ৩ ওভারে ২০ রান দেন শরিফুল।
ইনিংসের ১৯তম ওভারে নিজের চতুর্থ ও শেষ ওভার করতে আসেন শরিফুল। ১টি বাউন্ডারিতে ১১ রান দেন তিনি।
নির্ধারিত ৪ ওভারে ৭.৭৫ ইকোনমিতে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন শরিফুল।
এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রান করে রাওয়ালপিন্ডি। এ ম্যাচে রাওয়ালপিন্ডির হয়ে খেলছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন।