শিরোনাম

ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : চলতি মৌসুমের শেষে লিভারপুল ছাড়ার ঘোষনা দিয়েছেন মোহাম্মদ সালাহ। মিশরীয় এই তারকাকে দলে নেবার জন্য বেশ কিছুদিন ধরেই চেষ্টা করে আসছে সৌদি পেশাদার ক্লাব আল ইত্তিহাদ। এবার আবারও লিভারপুল ছাড়ার ঘোষনায় সালাহকে দলে পেতে কাজ শুরু করেছে সৌদি ক্লাবটি। বেশ কিছু সূত্র ইএসপিএনকে এই তথ্য নিশ্চিত করেছে।
২০২৩ সালের সেপ্টেম্বরে সালাহর জন্য ১৫০ মিলিয়ণ পাউন্ডের প্রস্তাব দিয়েছিল আল ইত্তিহাদ, যা লিভারপুল নাকচ করে দেয়। এখন ৩৩ বছর বয়সী মিশরীয় ফরোয়ার্ডকে দলে নিতে নতুন করে বিডের প্রস্তাব করবে। এর আগে ফেব্রুয়ারিতে ফরাশি তারকা করিম বেনজেমাকে দলে ভিড়িয়েছে আরেক সৌদি ক্লাব আল হিলাল। আর সে কারনেই বড় তারকাদের প্রতি নজড় দিচ্ছে আল ইত্তিহাদ।
একটি সূত্রের মতে, আল কাদিসিয়াই একমাত্র সৌদি আরবের ক্লাব, যাদের আর্থিক সক্ষমতা ও উচ্চাকাঙ্খা রয়েছে আল-ইত্তিহাদের প্রস্তাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করার। সূত্রটি আরো জানায় আল হিলাল, কিংবা ক্রিস্টিয়ানো রোনল্ডোর আল নাসর অথবা আল আহলি- কেউই সালাহর ব্যপারে আগ্রহী নয়।
চুক্তির আরও এক বছর বাকি থাকলেও লিভারপুল থেকে সালাহকে ফ্রি ট্রান্সফারে ছেড়ে দেয়া হতে পারে। ২০২৫ সালের এপ্রিলে লিভারপুলের সাথে চুক্তি বৃদ্ধি করেছিলেন সালাহ।
মিশরীয় এই তারকা লিভারপুলের জার্সিতে ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করেছেন। যা তাকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ইয়ান রাশ (৩৪৬) ও রজার হান্টের (২৮৫) পরে তৃতীয় স্থানে রেখেছে। প্রিমিয়ার লিগে তার গোলসংখ্যা ১৯১টি।
২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেবার পর ক্লাবকে আটটি বড় শিরোপা উপহার দিয়েছেন সালাহ। এর মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগসহ দুটি প্রিমিয়ার লিগ শিরোপা।
গত এপ্রিলে সালাহ অল রেডসদের সাথে দুই বছরের চুক্তি বৃদ্ধি করেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত তার লিভারপুলে থাকার কথা রয়েছে।