শিরোনাম

ঢাকা, ২৪ মার্চ ২০২৬ (বাসস) : টেস্ট ইতিহাসে প্রথমবারের মত চার ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
১৯৪৬ সাল থেকে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এক সিরিজে তিন ম্যাচের বেশি কখনও খেলেনি তারা। অবশেষে চলতি বছরের ডিসেম্বর-জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অসিরা।
২০২৬-২৭ গ্রীষ্মে পুরুষ ও নারী দলের বিপক্ষে তিন ফরম্যাটের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
পার্থে ৯ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট এবং ২৬ ডিসেম্বর থেকে মেলবের্নে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামবে দু’দল।
সিডনিতে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট শুরু হবে ২০২৭ সালের ৪ জানুয়ারি।
এর আগে ১৩ আগস্ট ডারউইনে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে মৌসুম শুরু করবে অস্ট্রেলিয়া। ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ।