বাসস
  ২৩ মার্চ ২০২৬, ১৭:১৪

ইংল্যান্ডের হয়ে প্রাক-বিশ্বকাপ প্রীতি ম্যাচ খেলতে পারছেন না কুয়ানসা

ঢাকা, ২৩ মার্চ ২০২৬ (বাসস) : উরুর ইনজুরির কারণে আগামী সপ্তাহে ইংল্যান্ডের প্রাক-বিশ্বকাপ প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন বায়ার লেভারকুসেন ডিফেন্ডার জারেল কুয়ানসা। জার্মান ক্লাব এই তথ্য নিশ্চিত করেছে।

২৩ বছর বয়সী কুয়ানসা শনিবার বুন্দেসলিগায় হেইডেনহেইমের সাথে লেভারকুসেনের ৩-৩ গোলে ড্রয়ের ম্যাচটিতে ইনজুরিতে পড়েন। 

লেভারকুসেনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বাম উরুর পেশীর ইনজুরিতে আক্রান্ত হয়েছেন কুয়ানসা। এ কারনে আগের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ইংল্যান্ড জাতীয় দলে তিনি যোগ দিতে পারছেন না।’

লিভারপুলের সাবেক এই ডিফেন্ডার শুক্রবার ইংল্যান্ড কোচ থমাস টাচেল ঘোষিত ৩৫ সদস্যের দলে ডাক পেয়েছিলেন। 

আগামী শুক্রবার ওয়েম্বলিতে উরুগুয়ে এবং চারদিন পর একই ভেন্যুতে জাপানের মুখোমুখি হবে ইংল্যান্ড।