বাসস
  ২২ মার্চ ২০২৬, ১৫:০১

চতুর্থ টি২০ ম্যাচ থেকে ছিটকে গেলেন টম ল্যাথাম

ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ মার্চ ২০২৬ (বাসস) : ইনজুরির কারনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টি২০ ম্যাচ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার টম ল্যাথাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাকক্যাপসরা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। গত ২০ মার্চ ইডেন পার্কের তৃতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় প্রোটিয়া ফাস্ট বোলর এনকোবানি মোকোয়েনার বলে বৃদ্ধাঙ্গুলিতে চোট পান ল্যাথাম। 

ল্যাথামের স্থানে চতুর্থ ম্যাচে ডান-হাতি ব্যাটার টম ব্লান্ডেলকে দলে অন্তর্ভূক্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। টপ অর্ডার ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন ব্লান্ডেল। 

রোটেশনাল নীতির অংশ হিসেবে শেষ দুই ম্যাচের জন্য নিউজিল্যান্ডের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছিল ল্যাথামকে। প্রথম তিন ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মিচেল স্যান্টনার। ল্যাথ্যামের অনুপস্থিতিতে অল-রাউন্ডার জিমি নিশামের অধিনায়কত্ব করার কথা রয়েছে। তৃতীয় টি২০ ম্যাচে জয়ী হয়ে নিউজিল্যান্ড বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।