শিরোনাম

ঢাকা, ২২ মার্চ ২০২৬ (বাসস) : জাপানের কোচ নিলস নিয়েলসেন তার দলকে “অনুপ্রেরণাদায়ক” বলে প্রশংসা করেছেন, কারণ তারা অস্ট্রেলিয়ার টানা আক্রমণ সামলে নারী এশিয়ান কাপ জয় করেছে। গ্রিনল্যান্ডের এই কোচ বলেন, শিরোপাটি পুরোপুরি তাদের প্রাপ্য।
শনিবারের ফাইনালে সিডনিতে ৭৪ হাজারের বেশি দর্শকের সামনে মাইক হামানোর ১৭তম মিনিটের দূরপাল্লার গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে ওঠা জাপান দলকে অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত কঠিন চ্যালেঞ্জ জানায়।
নিলসেন বলেন, “আমি খুবই ভাগ্যবান যে এত ভালো খেলোয়াড়দের সঙ্গে কাজ করছি। জাপান অনেক দিক থেকে অনুপ্রেরণা হতে পারে। আমাদের খেলোয়াড়দের সামর্থ্য অনুযায়ী আমরা একটি খেলার ধরন তৈরি করতে পেরেছি।”
তিনি আরও বলেন, “আমরা নিজেদের ছন্দ খুঁজে পাইনি, কিন্তু খেলোয়াড়দের মানসিকতা-তারা কখনো হাল ছাড়েনি। আমাদের ১০-২০ শতাংশ বেশি শক্তিশালী করে তোলে।
ভালো খেলা গুরুত্বপূর্ণ, কিন্তু ট্রফি না জিতলে তার কোনো মূল্য নেই। আমরা সেরা খেলাটা খেলতে পারিনি, তবুও ফল নিজেদের পক্ষে এনেছি। অনেক দিন পর জাপান কোনো শিরোপা জিতল, তাই এটি খুব গুরুত্বপূর্ণ এবং প্রাপ্য।”
বিশ্ব র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে থাকা জাপান ম্যাচে ফেভারিট ছিল, যদিও স্বাগতিক অস্ট্রেলিয়া ২০১০ সালের পর প্রথম শিরোপা জয়ের আশায় মাঠে নেমেছিল।
অস্ট্রেলিয়ার হয়ে ক্যাটিলিন ফুর্ড তিনটি পরিষ্কার সুযোগ নষ্ট করেন। ম্যাচের শেষ ১৫ মিনিটে অস্ট্রেলিয়া সমতাসূচক গোলের খোঁজে জাপানের ওপর চাপ বাড়ায়।
তবে জাপান রক্ষণে দৃঢ়তা দেখিয়ে শেষ পর্যন্ত জয় ধরে রাখে এবং ২০১৪ ও ২০১৮ সালের পর তৃতীয়বারের মতো মহাদেশীয় শিরোপা জেতে, দুটো ক্ষেত্রেই প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া এবং একই ব্যবধানে জয়।