শিরোনাম

ঢাকা, ২১ মার্চ ২০২৬ (বাসস) : হ্যামস্ট্রিং ইনজুরির কারনে মাসের শেষে বিশ্বকাপের যৌথ আয়োজক মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে পর্তুগাল দলে থাকছেন না ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
৪১ বছর বয়সী রোনাল্ডো ফেব্রুয়ারির শেষ থেকে সৌদি ক্লাব আল নাসরর হয়ে মাঠে নামতে পারেননি। কিন্তু পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন রেকর্ড ষষ্ঠবারের মত বিশ্বকাপে অংশ নেবার নিতে রোনাল্ডোকে নিয়ে কোন ঝুঁকি নেই।
এক সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেন, ‘ইনজুরির মাত্রা খুবই অল্প। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে রোনাল্ডো মাঠে ফিরতে পারেন। এবারের মৌসুমে রোনাল্ডো যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন তাতে তার মধ্যে কোন ধরনের শারিরীক সমস্যা দেখা যায়নি। বিশ্বকাপে পর্তুগালের সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে মাঠে নামবেন রোনাল্ডো। সাথে থাকবেন গনসালো রামোস। তবে আমরা ভিন্ন প্রফাইলের একজন তৃতীয় স্ট্রাইকারের খোঁজে আছি।
আগামী ২৮ মার্চ মেক্সিকো সিটিতে মেক্সিকো ও তিনদিন পর আটালান্টায় যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে পর্তুগাল।
মার্টিনেজ বলেন, ‘বিশ্বকাপের আগে চূড়ান্ত ট্রেনিং ক্যাম্পকে সামনে রেখে দল নিয়ে পরীক্ষা করার এটাই শেষ সুযোগ।’
বিশ্বকাপে গ্রুপ-কে’তে পর্তুগালের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান ও প্লে-অফ বিজয়ী দল।
স্কোয়াড :
গোলরক্ষক : দিয়েগো কস্তা, হোসে সা, রুই সিলভা
ডিফেন্ডার : মাথিয়াস নুনেস, দিয়োগো ডালোট, হুয়াও ক্যান্সেলো, নুনো মেনডেস, গনসালো ইনাসিও, রেনাটো ভেইগা, এন্টোনিও সিলভা, টমাস আরাউজো
মিডফিল্ডার : রুবেন নেভেস, সামু কস্টা, মাটিয়াস ফার্নান্দেজ, হুয়া নেভেস, ভিটিনহা, ব্রুনো ফার্নান্দেস, রডরিগো মোরা
ফরোয়ার্ড : রিকার্ডো হর্তা, পেড্রো গনসালভেস, হুয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ট্রিনকাও, ফ্রান্সিকো কনসেইকাও, রাফায়েল লিয়াও, পেড্রো নেটো, গনসালো গুয়েডেস, গনসালো রামোস