শিরোনাম

ঢাকা, ২০ মার্চ, ২০২৬ (বাসস) : পেশীর ইনজুরির কারনে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের উভয় লেগ থেকে ছিটকে গেঠেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কুর্তোয়া। স্প্যানিশ গণমাধ্যম সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মঙ্গলবার শেষ ষোলর দ্বিতীয় লেগের ম্যাচের বিরতির পর আর মাঠে নামতে পারেনি এই বেলজিয়ান গোলক্ষক। পরে স্ক্যান রিপোর্টে তার ডান পায়ের পেশীর চোট ধরা পড়ে।
মাঠে ফিরতে কুর্তোয়ার কতদিন লাগতে পারে এ বিষয়ে রিয়ালের পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়নি। কিন্তু স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে ৩৩ বছর বয়সী কুর্তোয়া অন্তত ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন। যে কারনে আগামী ৭ ও ১৫ এপ্রিল বায়ার্নের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে তিনি অনুপস্থিত থাকবেন।
তার স্থানে মূল দলে জায়গা পেতে পারেন ইউক্রেনিয়ান গোলরক্ষক আন্দ্রি লুনিন।