বাসস
  ১৮ মার্চ ২০২৬, ১৬:০২
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১৬:০৪

নিউজিল্যান্ড সিরিজ শেষ জর্ডান হারমানের

ঢাকা, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার জর্ডান হারমান। তিনি ডান হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। 

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের প্রথম টি২০তে দক্ষিণ আফ্রিকার জার্সিতে হারমানের অভিষেক হয়। রোববারের ম্যাচটিতে ফিল্ডিংয়ের সময় হারমান ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। এরপর আর মাঠে ফেরা হয়নি। পরবর্তীতে স্ক্যান রিপোর্টে দেখা গেছে তিনি গ্রেড টু ইনজুরিতে পড়েছেন। 

সিরিজে ১-১’এ সমতা বিরাজ করছে।