বাসস
  ১৬ মার্চ ২০২৬, ১৭:৫৮

বাংলাদেশ সফরে শ্রীলংকা নারী দলের সূচি ঘোষনা বিসিবির

ঢাকা, ১৬ মার্চ ২০২৬ (বাসস) : আগামী মাসে ঘরের মাঠে বাংলাদেশ ও শ্রীলংকা নারী দলের মধ্যেকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সাদা বলের সিরিজ খেলতে ১৭ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে শ্রীলংকা নারী দল। আসন্ন সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও শ্রীলংকা নারী দল। 

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে যথাক্রমে- ২০, ২২ এবং ২৫ এপ্রিল সিরিজের তিন ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। 

২৮, ৩০ এবং ২ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে ৩ মে বাংলাদেশ ছাড়বে শ্রীলংকা নারী দল।