শিরোনাম

ঢাকা, ১৫ মার্চ ২০২৬ (বাসস) : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ত...তীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।
সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় পাকিস্তান।
দ্বিতীয় ওয়ানডের একাদশ নিয়েই সিরিজ নির্ধারনী ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ।
তিন পরিবর্তন নিয়ে ত...তীয় ওয়ানডের একাদশ সাজিয়েছে পাকিস্তান। বাদ পড়েছেন হুসাইন তালাত, শামিল হুসাইন ও মোহাম্মদ ওয়াসিম। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন- মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ ও আবরার আহমেদ।
ওয়ানডেতে এখন পর্যন্ত ৪১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ৬ ম্যাচে এবং পাকিস্তান জিতেছে ৩৫ ম্যাচে।
বাংলাদেশ একাদশ : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, হারিস রউফ, ফাহিম আশরাফ, মুহাম্মদ গাজি ঘোরি, মাজ সাদাকাত, মোহাম্মাদ রিজওয়ান, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা ও সাদ মাসুদ।