বাসস
  ০৯ মার্চ ২০২৬, ১৭:০৩

সর্বোচ্চ রান পাকিস্তানের ফারহানের

ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ মাচর্, ২০২৬ (বাসস) : গতরাতে শেষ হওয়া দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন পাকিস্তানের শাহিবজাদা ফারহান। ৭ ম্যাচের ৬ ইনিংসে  ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৩৮৩ রান করেছেন তিনি। নামিবিয়া ও শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি দু’টি করেন ফারহান।  

দ্বিতীয় সর্বোচ্চ রান করেন রানার্স-আপ নিউজিল্যান্ডের ওপেনার টিম সেইফার্ট। ৮ ইনিংসে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৩২৬ রান করেন তিনি।

সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন চ্যাম্পিয়ন ভারতের দুই ব্যাটার সঞ্জু স্যামসন ও ইশান কিশান। ৫ ইনিংসে ৩ হাফ-সেঞ্চুরিতে ৩২১ রান করেন স্যামসন। ৯ ইনিংসে ৩ অর্ধশতকে ৩১৭ রান করেন কিশান।  

৮ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২৯৮ রান নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন।

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটার :

খেলোয়াড়    ম্যাচ    ইনিংস    রান    গড়    স্ট্রাইক রেট    ১০০    ৫০

শাহিবজাদা ফারহান (পাকিস্তান)    ৭    ৬    ৩৮৩    ৭৬.৬০    ১৬০.২৫    ২    ১

টিম সেইফার্ট (নিউজিল্যান্ড)    ৯    ৮    ৩২৬    ৪৬.৫৭    ১৬৬.৩৩    ০    ৪

সঞ্জু স্যামসন (ভারত)    ৫    ৫    ৩২১    ৮০.২৫    ১৯৯.৩৮    ০    ৩

ইশান কিশান (ভারত)    ৯    ৯    ৩১৭    ৩৫.২২    ১৯৩.২৯    ০    ৩

ফিন অ্যালেন (নিউজিল্যান্ড)    ৯    ৮    ২৯৮    ৪৯.৬৭    ২০০.০০    ১    ১