শিরোনাম

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৮৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, গতকাল শুক্রবার বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ ২৭ জন, তেজগাঁও থানা পুলিশ ২১ জন, আদাবর থানা পুলিশ ১৯ জন, শেরেবাংলা নগর থানা পুলিশ ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ৬ জন এবং হাতিরঝিল থানা পুলিশ ৫ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- মো. এমদাদুল হক (৩০), মো. নাঈম (২৪), মো. মাসুদ খান (৩৬), মো. আরিফ আহমেদ রাব্বি (২৩), সোহাগ গাজী (৩০), মোছা. নাজমা বেগম (৪১), মো. সেলিম মিয়া (২২), মো. বিপ্লব (৪০), মো. আবু তাহের (২৯), মো. মনসুর আলী (৪০), মো. রিপন ইসলাম (২৮), মো. শফি মিয়া (২৬), মো. রিমন মিয়া (২৭), মো. আবু মুসা (১৯), মো. নুর (২০), মো. জিশান (১৯), মো. আলী হোসেন বাপ্পী (৩১), মো. খোকা (২৪), মো. রকি (২৩), মো. মফিজুল ইসলাম ওরফে রাসেল (৩৮), মো. সাব্বির হোসেন ওরফে ছিটু সাব্বির (২২), আমিন (২১), মো. ইউসুফ হোসাইন (২৩), মো. আব্দুস ছামাদ শেখ (৫১), মোক্তার হোসেন (৩২), মো. নুরুল ইসলাম (৫৫), মো. নজরুল ইসলাম (৫০), নজরুল ইসলাম (৩৫), মো. জীবন হোসেন (২২), মো. জাহিদ (১৯), মো. নাজিম (১৯), মো. মিঠুন (৫২), মোবারব (২০), মো. সাগর (২০), মো. রাসেল (৩৫), জনি (২০), মো. ওহিদ তালুকদার (৩০), সজিব শেখ (২৭), মো. ওবায়দুল খালাসি (৪৫), মো. মাহবুব ফকির (২১), মো. সুরুজ (২৮), মানিক (৩৫), মো. সাব্বির হোসেন (২২), মো. রাকিব খন্দকার (২৩), সিয়াম আহম্মেদ তুহিন (২৪), মো. ইব্রাহিম (২৫), মো. সাব্বির হোসেন (২২), মোছা. মাহজাবিন-ই-নাসরিন (২৫), মো. রাসেল (২৩), শাকিল ওরফে বুড্ডু (২৬), মো. রুবেল (২৮), সৈয়দ আবুল কাশেম কাজল (৫০), রাফসান (২৫), তাজিম ইবনে জলিল (২৪), মো. সোলায়মান (২৪), মো. আরিফ হোসেন (২৩), মো. শান্ত (১৮), মো. বশির (২৯), মো. শাহিন (২৭), শাকিল ওরফে বুড্ডু (২৬), মো. সাইফুল ইসলাম (৩০), মো. জাহাঙ্গীর (২৫), মো. রায়হান (২৬), মো. সুজন (২০), আবদুল্লাহ আল নোমান (৩০), মো. নাইম ইসলাম (২৪), মো. মনির হোসেন (৪০), মো. সাইদুর ইসলাম ওরফে সাইদ (২৬), নাইম খান (২৫), মো. হৃদয় (২০), মো. রাজু (৩৮), মো. আসিফ (১৮), মো. সোহেল মৃধা (১৯), মো. জিসান (১৯), মো. হেলাল (৩০), মো. লিমন (২৫), মো. সাইদুল (৪৫), মো. জিয়াউর রহমান (৪৮), মো. হেলাল উদ্দিন (২৮), মো. আরিফুল ইসলাম (৩২), মো. সাদিক (২২), আল আমিন (১৯), মো. শাহাদৎ হোসেন (৩৫), মো. হাসান সাঈদ (৫৫) ও মো. দিপু।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।