বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ২২:২০

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ৩ হাজার ৯৫২টি মামলা

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে ৩ হাজার ৯৫২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১৮১টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ১২টি বাস, ১৯টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১২৩টি মোটরসাইকেলসহ মোট ২১৫টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৫টি বাস, ৬টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ২৯৭টি মোটরসাইকেলসহ মোট ৫২০টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ৩২টি বাস, ৩৯টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১৮৬টি মোটরসাইকেলসহ মোট ৪৪৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৬টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ১৩৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৩টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ৭০টি বাস, ৪৯টি ট্রাক, ৭৩টি কাভার্ডভ্যান, ৯৮টি সিএনজি, ৪১৭টি মোটরসাইকেলসহ মোট ৯১৯টি মামলা হয়েছে। 
উত্তরা বিভাগে ৭৯টি বাস, ৩৩টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৯৫টি সিএনজি ও ৪০৪টি মোটরসাইকেলসহ মোট ৯২৯টি মামলা হয়েছে। 

ট্রাফিক-গুলশান বিভাগে ৬০টি বাস, ৮টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ১৫৫টি মোটরসাইকেলসহ মোট ৪৫৮টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৮৪২টি গাড়ি ডাম্পিং ও ৫০৪টি গাড়ি রেকার করা হয়েছে।

গত বৃহস্পতি ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।