বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৫

জ্যেষ্ঠ সাংবাদিক কায়কোবাদ মিলনের মায়ের ইন্তেকাল

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): জ্যেষ্ঠ সাংবাদিক কায়কোবাদ মিলনের মা সাজেদা রহমান বার্ধক্যজনিত কারণে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রামপুরায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি আজ সন্ধ্যায় রামপুরায় তার দ্বিতীয় সন্তান জুলফিকার চমনের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আজ সন্ধ্যায় মরহুমার ছেলে সাংবাদিক কায়কোবাদ মিলন এ তথ্য জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার অপর এক সন্তান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি এক সপ্তাহ পর দেশে ফিরলে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামে নিজ পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। সে পর্যন্ত মরহুমার মরদেহ হিমঘরে সংরক্ষণ করা হবে।