বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৭

মোহাম্মদপুর থানার বিশেষ অভিযানে গ্রেফতার ৩১ 

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এতে বলা হয়, গতকাল বুধবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শাকিল (২৮), সাইন (২৭), ইব্রাহিম (২৪), রয়েল ওরফে ইমন (২২), জুয়েল (৩০), আশিক ইসলাম শিশির (২৩), স্বপন (২৪),  মাহাবুব আলম (২৮), মাহাবুব (২৯), রাসেল (৪০), নাসের আল হেলাল (২৮), মমতাজ (২৬), আকাশ সরকার (২৩), বিজয় (৩৬), সাইনুল ইসলাম  (২৫), উজ্জ্বল (৪০), রহিত (২০), শাহিন (২৪), মেহেদী হাসান (২৬), সুমন (৩২), দ্বীন ইসলাম (২৬), আব্দুর রহমান (২২), নয়ন (৩৪), পারভেজ (২৬),  বাবু আল হেলাল (২৬),আরিফ (২৪), বিপুল (১৯), ইব্রাহিম (২০), মহর আলী (৭০), হাসান (২১) ও মামুন (২৯)। 

অভিযানে ৫৮ পিস ইয়াবা, ৫৮ গ্রাম গাঁজা ও ২ পাতা হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।