বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২২
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৯

ডিএমপি মতিঝিল বিভাগের অভিযানে  ৭৫ জন গ্রেফতার

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭৫ জনকে গ্রেফতার করেছে।

আজ ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানায় ১১ জন, পল্টন থানায় ২০ জন, সবুজবাগ থানায় ৬ জন, খিলগাঁও থানায় ১৮ জন, রামপুরা থানায় ১ জন, শাহজাহানপুর থানায় ১১ জন এবং মুগদা থানায় ৮ জন রয়েছে ।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।