বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টাকারী মুবিন রিমান্ডে

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে প্রবেশের চেষ্টা করায় গ্রেফতার মহিবুল্লাহ মুবিনের (২৯) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফার্মগেটের খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী। এ সময় মবিন কেআইবি’র সামনে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির কাছাকাছি চলে যান। তিনি গাড়ির পাশে এসে তাঁকে সালাম দেন। পরে ঘটনাস্থলেই তাঁকে আটক করে পুলিশ। এ ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।