শিরোনাম

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ল্যাভেন্ডার গ্রুপের চেয়ারম্যানের গাড়ি থেকে এক কোটি টাকা চুরির অভিযোগে জাহিদ নামে এক চালককে আটক করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।
ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হওয়া নগদ অর্থের ৯৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের গাজীপুর ইউনিট অভিযান চালিয়ে ঝিনাইদহ থেকে জাহিদ নামের ওই চালককে আটক করে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গাজী জসিম উদ্দিন বাসসকে বলেন, ‘চুরির তথ্য পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সমন্বিত অভিযান শুরু করে। এক পর্যায়ে সন্দেহভাজনকে শনাক্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে ঝিনাইদহ থেকে আটক করা হয়।’
তিনি আরও বলেন, চেয়ারম্যানের গাড়ি থেকে চুরি হওয়া এক কোটি টাকার মধ্যে ৯৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।