বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ১৯:৩৯

আব্দুর রহমান শেখের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও বীরতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইস্রাফিল আলমের বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ (বৃহস্পতিবার) এক শোকবার্তায় রুহুল কবির রিজভী বলেন, আব্দুর রহমান শেখের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। তিনি একজন পরহেজগার এবং সজ্জন মানুষ হিসেবে প্রতিবেশীদের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুর রহমান শেখের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু পৃথক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় তিনি মরহুম আব্দুর রহমান শেখকে একজন পরহেজগার, সৎ ও বিনয়ী মানুষ হিসেবে উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বার্ধক্যজনিত কারণে আজ সকাল সোয়া ৭টায় আব্দুর রহমান শেখ ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।