শিরোনাম

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর মিরপুর এলাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. সোহেল রানা ওরফে কালুকে (৪০) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে কল্যাণপুর ৮ নম্বর বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে কল্যাণপুর ৮ নম্বর বস্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. সোহেল রানা ওরফে কালু মিরপুর মডেল থানার একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি। আদালত তাকে এ মামলায় মৃত্যুদণ্ড প্রদান করেছিলেন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।