বাসস
  ২৪ আগস্ট ২০২৬, ২১:২৫

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১৪৪ মামলা

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১৪৪ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

গতকাল রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, রমনা বিভাগে ১৩৭, লালবাগ বিভাগে ১৯৭, মতিঝিল বিভাগে ৩০২ ও ওয়ারী বিভাগে ১৭৮টি মামলা হয়েছে। অন্যদিকে, তেজগাঁও বিভাগে ৩৫৭, মিরপুর বিভাগে ৩৩৬, উত্তরা বিভাগে ৪৫৪ ও গুলশান বিভাগে ১৮৩টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে ৫০৬টি গাড়ি ডাম্পিং ও ৩১১টি গাড়ি রেকার করা হয়েছে।