বাসস
  ২২ আগস্ট ২০২৬, ১৮:০৪

ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ২,৫৫০ মামলা

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ (বাসস): রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দু’দিনে ২ হাজার ৫৫০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ট্রাফিক বিভাগ বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১৬৪, ট্রাফিক-লালবাগ বিভাগে ২২২, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৬২ ও  ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৫৫ টি মামলা হয়েছে।

এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২০, ট্রাফিক-মিরপুর বিভাগে ৬১৯, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৬০ ও ট্রাফিক-গুলশান বিভাগে ১৯৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৮৬৫ টি গাড়ি ডাম্পিং ও ৪৯৮ টি গাড়ি রেকার করা হয়েছে।