শিরোনাম

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : সংসদ সদস্যদের ভোটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে খেলাফত মজলিস।
আজ বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের নবনির্বাচিত রাষ্ট্রপতির সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
নবনির্বাচিত রাষ্ট্রপতি দেশ ও জাতির কল্যাণে তাঁর ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব ও আমানত যথাযথভাবে রক্ষা করবেন বলে শুভেচ্ছা বার্তায় আশা প্রকাশ করেন তারা।
দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।