শিরোনাম

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৭৩০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে ট্রাফিক বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১৩৬, লালবাগ বিভাগে ১৪১, মতিঝিল বিভাগে ৩০৭, ও ওয়ারী বিভাগে ১৫২ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭৪, মিরপুর বিভাগে ৩৫৪, উত্তরা বিভাগে ২৬২ এবং গুলশান বিভাগে ২০৪ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৫৮৯ টি গাড়ি ডাম্পিং ও ৩৪৮ টি গাড়ি রেকার করা হয়েছে।