শিরোনাম

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস): রাজধানীর যাত্রাবাড়ী, মুগদা ও লালবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় নিজ নিজ থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে যাত্রাবাড়ী থানা পুলিশ ১৫ জন, মুগদা থানা পুলিশ নয় জন এবং লালবাগ থানা পুলিশ সাত জনকে গ্রেফতার করে।
যাত্রাবাড়ী থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. স্বপন (৩৮), বাবলী (৩৯), মুন্নি বেগম (৫০), রেহানা বেগম (৩৮), শাহানাজ বেগম (৩০), মো. রিয়াজ হোসেন (৩২), কালু (২৮), টিটু, মাসুদ, লিটু, জিয়াউর রহমান (৩৪), মো. রকিব শেখ (২১), মো. আমীন (৩৪), মো. রিপন হাওলাদার (২৫) ও মো. সাজিম প্রকাশ সানি (২৫)।
মুগদা থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. সোহেল (২৩), মো. হাসান হাওলাদার (৩৫), মো. জনি (২৭), মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নিজাম (২৮), জনি দাস (২৯), মো. আনজাম মাহমুদ (অভি) (২৫), মো. জুয়েল হাওলাদার (৩০), মো. জুয়েল মিয়া (১৯) ও মো. আশরাফুল হক আদিব (১৮)।
লালবাগ থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. জুবায়ের, মো. ইয়াসিন হোসেন, মো. সুমন (৩৮), মো. মুরাদ (২২), মো. মানিক (৪২), মো. ইয়াছিন (২৫) ও মো. দ্বীন ইসলাম (৩৫)।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা রয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।