শিরোনাম

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস): রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৩০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। সোমবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- ১. মো. সাইদুর রহমান সাঈদ ওরফে পিচ্চি সাঈদ (৩৭) ২. মো. রুবেল হোসেন ওরফে ভাতিজা রুবেল (৩৫) ৩. মো. শাওন (৪০) ৪. মো. শরীফ হাওলাদার (৩০) ৫. মো. আফ্রিদি (২৭) ৬. মো. হোসেন (২৬) ৭. মো. হোসেন ৮. মো. হোসেন ভূঁইয়া (২১) ৯. মো. জামাল ১০. মো, জাকির হোসেন (৩২) ১১. মো. জয়নাল আবেদীন (৩২) ১২. মো. তানভীর হোসেন মাউরা রাকিব (২৬) ১৩. মো. সাদ্দাম হোসাইন (৪৭) ১৪. মো. নয়ন (২০) ১৫. মো. স্বপন সরদার (৩৮) ১৬. মো. রাসেল (২৮) ১৭. মো. মেহেদী হাসান (২৫) ১৮. মো. ইমরুল হাসান (৩৯) ১৯. মো. রাশেদ ইসলাম (১৯) ২০. মো. রাকিব (১৮) ২১. মো. সাগর হৃদয় (১৯) ২২. মো. জনি (২১) ২৩. নুর ইসলাম (২০) ২৪. মো. আল আমিন (২০) ২৫. মো. সাগর (১৯) ২৬. মো. পলাশ (২২) ২৭. গোলাম রাব্বি (২৪) ২৮. শাহরিয়ার সরদার (২২) ২৯. মোস্তাফিজুর রহমান (২০) ও ৩০. আব্দুল মোমিন (৩০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে একটি ৭ দশমিক ৬৫ মিমি. পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।