বাসস
  ১৮ আগস্ট ২০২৬, ১৩:০৫

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৮, মামলা ৫৫

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৫ টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে রমনা বিভাগে ৩০, লালবাগ বিভাগে ৩৩, ওয়ারী বিভাগে ৪৭, মতিঝিল বিভাগে ৬১, তেজগাঁও বিভাগে ৫৯, মিরপুর বিভাগে ১৫৩, গুলশান বিভাগে ৪৯, উত্তরা বিভাগে ৪১, গোয়েন্দা বিভাগ ১০ ও সিটিটিসিতে ৫ জন। 

অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ১১ কেজি গাঁজা, ১৬ হাজার ২২২ পিস ইয়াবা, একটি সুইচ গিয়ার, দুটি হ্যান্ডকাফ, একটি খেলনা পিস্তল, একটি ইলেকট্রিক ট্র্যাকার, দুইটি ওয়াকি-টকি, একটি ওয়েট মেশিন, ১৯টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ২৮টি সিম, নগদ ১ হাজার ৪০০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।