বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৬

ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৫৮ জন

ঢাকা, ১৭ আগস্ট ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মো. নজরুল ইসলাম (৪৮), মোসা. ফাতেমা বেগম (৪২), মো. জাহাঙ্গীর আলম জুয়েল (২২), মো. আলম সরকার (৩৫), মো. রাসেল (৩২), মো. আবু ইউসুফ (২১), মো. সোহেল মিয়া (২৮), মো. সোহেল রানা, তানিয়া সুলতানা (৩৮), মো. হাবিব (৩০), মো. ইমন (২৪), মো. ফাহিম (২০), মো. আলমগীর হোসেন (২৪), হোসেন আহম্মেদ শাহারুখ (২৭), মোহাম্মদ তারেকুজ্জামান তারেক (৩০), মোহাম্মদ শহিদুল ইসলাম (২৯), মো. কামাল হোসেন বাবু (৩০), মো. জালাল ওরফে কালাম, মো. সম্রাট (২২), এরফান উদ্দিন খান (৩৮), মো. শাহাদত হোসেন তুরাগ (৩০), মো. সোহেল মোল্লা ওরফে চোরা সোহাগ (৩৮), মো. সাইফুল ইসলাম (২৮), মো. রজ্জব মিয়া (৩১), মো. নয়ন ফরাজি (২৩), কালু (২৭), মো. সিফাত উল্লাহ (২০), মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. সুমন (৩০), মো. শাহিন (৩২), পিংকী (৩০), রুবেল (৩৪), মো. আরিফ (২৮), মো. নবাব আলী (২৭), মো. বশির (৩৫), মো. সোহাগ, মো. আবু রায়হান (২৫), মো. স্বপন মিয়া (২৫), মো. গোলাম রব্বানী (২৫), মো. কামাল (৫৬), মো. আব্দুস সালাম সরদার (৪০), মো. জাকির হোসেন গড়ামি (৪০), মো. সাজন (২৫), মো. রানা (৩৭), মো. মজিবুর রহমান (৫২), মো. মাসুম (৩৭), মো. আবু বক্কর ওরফে জিসান (২০), হানিফ (৩২), নিলুফা বেগম (৫০), মারুফ হোসেন (২২), মো. আলতাফ হোসেন (৩৫), মো. গোলাম রাব্বী (২০), মো. আকাশ (২৪), মো. হাসান মিয়া (১৯), মো. ইমন মিয়া (১৯), মো. দিদার (১৯), মো. মাসুম (১৯) ও মো. ইমাম হোসেন (২৫)।

গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৭ জন, শেরেবাংলা নগর থানায় ৬ জন, মোহাম্মদপুর থানায় ২১ জন, আদাবর থানায় ১২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন ও হাতিরঝিল থানায় ৫ জন রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।