শিরোনাম

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকার কাজীপাড়া ওভার ব্রিজের নিচে ২২৫ পুড়িয়া হেরোইন উদ্ধারের মামলায় আসামি মো. রব মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অনাদায়ে তাকে ১ বছরের কারাভোগ করতে হবে।
সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পেশকার সামছুদ্দিন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি রাজধানীর কাফরুল থানার মিরপুর ১৪ নং মোড়ে অবস্থানের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কাজীপাড়া ওভার ব্রিজের নিচে রাস্তার উপর আসামিরা মাদকদ্রব্য বিক্রির উদ্দেশে অবস্থান করছে। রাত সোয়া ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. রব মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২২৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করােহয়। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
এ ঘটনায় কাফরুল থানার এএসআই মো. আবু জাহিদ মাদক দ্রুব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত শেষ ২০১৬ সালের ৩১ মার্চ কাফরুল থানার এসআই মো. বায়েজীদ মোস্তফা তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। একই বছরের ৩ অগাস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলাটির বিচার চলাকালে ৮ জন সাক্ষীর মধ্যে ৫ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। ।