শিরোনাম

ঢাকা, ২৫ মে, ২০২৬ (বাসস) : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও মোনাজাত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।
আজ (সোমবার) সকাল ৭টায় কবির সমাধিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওনসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতারা।